দেখতে অনেকটা জিরার মতো, নাম তার ক্যারাসিড। কিন্তু হুবহু জিরার মতো হলেও নেই সুগন্ধি বা গুনাগুণ। আর সে ক্যারাসিডকেই মেশানো হচ্ছে জিরার সঙ্গে, চালিয়ে দেয়া হচ্ছে জিরা বলে।
রোববার (১০ মে) চট্টগ্রামের পাইকারি বাজার চাক্তাইয়ে ভোক্তা অধিকারের অভিযানে ধরা পড়ে জিরায় জালিয়াতির এ ঘটনা।
এমন প্রতারণা ধরা পড়লেও শুরুতে অস্বীকার করেন নবীন ট্রেডার্স নামের অসাধু ব্যবসায়ী। পরে প্রমাণ বের করে ভোক্তা অধিকার। জানান, ক্যারাসিডের বাজার মূল্য ২৫০ টাকা। অন্যদিকে জিরার বাজারমূল্য বর্তমানে সাড়ে ৫০০ থেকে ৬০০ টাকা। অধিক মুনাফার আশায় জিরায় ভেজাল মেশাচ্ছেন তিনি। শুধু তাই নয় অধিক লাভের আশায় পোস্তা দানায় সুজি মিশিয়েও ভেজাল করছেন এ ব্যবসায়ী। এ চিত্র উনার একার নয়, পাইকারি বাজারে অনেক প্রতিষ্ঠানই ভেজাল মসলা বাজারজাত করছেন।
এসময় প্রতিষ্ঠানকে ৪ লাখ টাকা জরিমানা ও সিলগালা করে দেয়া হয়। এর আগে খাতুনগঞ্জে মুগ ডালের নামে রং ও রাসায়নিক মিশিয়ে ভারতীয় মথ ডাল বিক্রির প্রমাণ মেলে। মূলত দেখতে কাছাকাছি হওযায় সাধারণ ভোক্তার কাছে এ ধরনের জালিয়াতি ধরা পড়ে না।
সূত্র: এখন টিভি
Safe Food Rights Bangladesh (SFRB)
নিরাপদ খাদ্য, আমাদের অধিকার
74, Bir Uttam C.R Datta Road, Hatirpool, Dhaka-1205, Bangladesh.
© Copyright 2026 - sfrbangladesh.com