২ সেপ্টেম্বর, ২০২৬: জেলায় নিরাপদ খাদ্য নিশ্চিত করতে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নাটোরে অভিভাবকদের অংশগ্রহণে একটি সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বেলা ১১টায় শহরের মরিয়ম স্কুলে এ সভার আয়োজন করা হয়।
মরিয়ম স্কুলের প্রধান শিক্ষক সিস্টার শিল্পী পেরেরার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা নিরাপদ খাদ্য অফিসার মো. নেয়ামুল হাসান নীপ।
সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. মো. আসিফ আরেফিন অক্সিন।
বক্তারা বলেন, জনস্বাস্থ্য সুরক্ষায় নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। এ লক্ষ্যে প্রয়োজনীয় আইন প্রণয়ন করা হয়েছে এবং দেশের প্রতিটি জেলায় বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ সক্রিয়ভাবে কাজ করছে।
তারা আরও বলেন, শুধু আইন প্রয়োগ বা সরকারি উদ্যোগের মাধ্যমে নিরাপদ খাদ্য নিশ্চিত করা সম্ভব নয়। এ ক্ষেত্রে জনসচেতনতা সৃষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে শিক্ষক ও অভিভাবকরা এ বিষয়ে সচেতন হলে শিশুদের মধ্যে নিরাপদ খাদ্য সম্পর্কে সচেতনতা গড়ে তোলা এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব হবে।
সূত্র: বাসস
Safe Food Rights Bangladesh (SFRB)
নিরাপদ খাদ্য, আমাদের অধিকার
74, Bir Uttam C.R Datta Road, Hatirpool, Dhaka-1205, Bangladesh.
© Copyright 2026 - sfrbangladesh.com