গাজর চোখের জন্য উপকারী, এ কথা কম-বেশি সবারই জানা। বিটা-ক্যারোটিন সমৃদ্ধ এই সবজি দৃষ্টিশক্তি, রোগ প্রতিরোধ ক্ষমতা ও ত্বকের সুস্থতায় ভূমিকা রাখে। তবে গাজর কীভাবে খাওয়া হচ্ছে, সেটিও গুরুত্বপূর্ণ।
কাঁচা গাজরের তুলনায় হালকা রান্না করে সামান্য স্বাস্থ্যকর তেলের সঙ্গে খেলে এর বিটা-ক্যারোটিন শরীরে তুলনামূলক বেশি শোষিত হতে পারে। কারণ তাপে গাজরের শক্ত কোষীয় দেয়াল নরম হয়ে যায় এবং কোষের ভেতরের পুষ্টি শরীরের জন্য সহজলভ্য হয়।
ভাপে রান্না, রোস্ট বা অল্প তেলে কয়েক মিনিট হালকা ভেজে গাজর খাওয়া যেতে পারে। অতিরিক্ত রান্না না করাই ভালো।
বিটা-ক্যারোটিন চর্বিতে দ্রবণীয় হওয়ায় গাজরের সঙ্গে সামান্য স্বাস্থ্যকর চর্বি, যেমন অলিভ অয়েল, অ্যাভোকাডো বা কিছু বীজ—খেলে এর শোষণে বাড়তি সুবিধা হতে পারে।
তবে কাঁচা গাজর খাওয়াও ভালো। সালাদ হিসেবে খেলে সঙ্গে স্বাস্থ্যকর চর্বিযুক্ত ড্রেসিং বা খাবার যোগ করা যেতে পারে।
অর্থাৎ, গাজর শুধু খেলেই হবে না, কীভাবে খাচ্ছেন, সেটিও গুরুত্বপূর্ণ।
Safe Food Rights Bangladesh (SFRB)
নিরাপদ খাদ্য, আমাদের অধিকার
74, Bir Uttam C.R Datta Road, Hatirpool, Dhaka-1205, Bangladesh.
© Copyright 2026 - sfrbangladesh.com