রাজধানীর মুগদায় ‘এস. এন. ফুড প্রোডাক্টস’ নামে একটি সস কারখানায় মোবাইল কোর্ট পরিচালনা করে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) নির্বাহী ম্যাজিস্ট্রেট অনুপম দাস অনুপের নেতৃত্বে মান্ডার জামাইর টেক এলাকায় কারখানাটিতে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে কারখানায় মজুদ টমেটো পেস্ট, ফুড কালার ও জেনথেন গামের মোড়কে আমদানিকারকের তথ্য না থাকা, টমেটো পেস্ট ও ফুড কালারের যথাযথ ক্রয় ভাউচার দেখাতে না পারা এবং নন-ফুড গ্রেড প্লাস্টিকের পাত্রে সস সংরক্ষণের প্রমাণ পাওয়া যায়।
এ ছাড়া কোনো সসের ল্যাব টেস্ট রিপোর্ট দেখাতে পারেনি প্রতিষ্ঠানটি এবং সস উৎপাদনে ব্যাচ নম্বর অনুসরণ করা হচ্ছিল না।
এসব অপরাধ স্বীকার করায় নিরাপদ খাদ্য আইন, ২০১৩ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ১ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। পরে তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করা হয়।
অভিযানে নিরাপদ খাদ্য পরিদর্শক মো. আসলাম ভূইয়া, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অন্যান্য সহায়ক কর্মী ও ব্যাটালিয়ন আনসারের সদস্যরা উপস্থিত ছিলেন।
Safe Food Rights Bangladesh (SFRB)
নিরাপদ খাদ্য, আমাদের অধিকার
74, Bir Uttam C.R Datta Road, Hatirpool, Dhaka-1205, Bangladesh.
© Copyright 2026 - sfrbangladesh.com