নিরাপদ খাদ্য ধ্বংসে সরকারি কর্মকর্তারাও দায়ী: মাহবুব কবির মিলন

নিরাপদ খাদ্য ধ্বংসের জন্য সরকারি কর্মকর্তারা অন্যতম দায়ী বলে মন্তব্য করেছেন বাংলাদেশ রেলওয়ের সাবেক অতিরিক্ত সচিব এবং নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাহবুব কবির মিলন।

সরকারি কর্মকর্তাদের দায়ী করে তিনি প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন এবং এ সমস্যা নিয়ে ২০ মিনিট কথা বলতে তার সাক্ষাৎ কামনা করেছেন। তিনি প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেছেন, ‘আপনি কল্পনাও করতে পারবেন না, এই ফুড সেইফটি ধ্বংস করার জন্য তারা (সরকারি কর্মকর্তারা) কতটা দায়ী এবং কতটা ব্যর্থ।’

বৃহস্পতিবার (২ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজ অ্যাকাউন্টে এক পোস্টের মাধ্যমে তিনি এসব মন্তব্য করেন।

দ্য ঢাকা ডায়েরির পাঠকদের জন্য মাহবুব কবির মিলনের ফেসবুক পোস্টটি তুলে ধরা হলো: 

মাননীয় প্রধানমন্ত্রী, আপনি সংসদে বলেছেন বাংলাদেশের প্রায় সব হাসপাতালে ৪০ লক্ষ মানুষ বেড না পেয়ে বারান্দায়, মাটিতে শুয়ে চিকিৎসা সেবা নিয়ে থাকে। তাই মানুষের যাতে অসুখ না হয়ে, সেজন্য খাবার দাবার লাইফ স্টাইল চেঞ্জ করে অসুস্থতা থেকে যাতে বেঁচে থাকা যায়, সেই লক্ষ্যে “প্রিভেনশন বেটার দ্যান কিউর” পলিসি বাস্তবায়নের কথা বলেছেন। এটার একমাত্র এবং অন্যতম রাস্তা হচ্ছে, নিরাপদ খাদ্য নিশ্চিত করা।
মাননীয় প্রধানমন্ত্রী, আপনি সব দুধ উৎপাদনকারী প্রতিষ্ঠানকে ডেকে জিজ্ঞেস করুন তো প্লিজ, তাদের পাস্তুরিত তরল দুধ হেভিমেটাল, কীটনাশক এবং এন্টিবায়োটিক ফ্রী কিনা। জিজ্ঞেস করুন তো ভোজ্য তেল থেকে শুরু করে তাদের সব প্রসেস ফুড সম্পূর্ণ নিরাপদ কিনা। প্যাকেটের গায়ে লিখতে পারবে কিনা সম্পূর্ণ নিরাপদ!
মাননীয় প্রধানমন্ত্রী, আমি কৃষি, প্রাণী, মৎস্য, বিএসটিআই এবং ফুড সেইফটি অথোরিটি-কে তথ্য অধিকার আইন অনুযায়ী কিছু প্রশ্ন জিজ্ঞেস করে নিরাপদ খাদ্য বিষয়ে কিছু উত্তর নিয়েছি। তাদের সবার স্বাক্ষর করা অফিসিয়াল কাগজ। নিরাপদ খাদ্য ধ্বংসের জন্য অন্যতম দায়ী সরকারি কর্মকর্তারা মাননীয় প্রধানমন্ত্রী।
আপনি কল্পনাও করতে পারবেন না, এই ফুড সেইফটি ধ্বংস করার জন্য তারা কতটা দায়ী এবং কতটা ব্যর্থ।
নিরাপদ খাদ্য নিশ্চিত করার যথেষ্ট কাজ করা যায় মাত্র এক বছরেই। মাত্র এক বছরেই মাননীয় প্রধানমন্ত্রী।

আপনার সাক্ষাতপ্রার্থী আমি। মাত্র ২০ মিনিট সময় দিন অনুগ্রহ করে। প্লিজ।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ