অনুমোদনহীন লোগো, আইসক্রিম কারখানাকে লাখ টাকা জরিমানা

বিএসটিআইর অনুমোদন ছাড়াই পণ্যের মোড়কে সংস্থাটির লোগো ব্যবহার এবং জনপ্রিয় ব্র্যান্ড ‘মিলভিটা’র নামের সঙ্গে সাদৃশ্য রেখে আইসক্রিম উৎপাদন ও বাজারজাত করার অভিযোগে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার একটি কারখানাকে এক লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে উপজেলার হাসপাতাল রোড এলাকায় অবস্থিত ওই কারখানায় অভিযান পরিচালনা করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মানিকগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল।

অভিযানকালে দেখা যায়, কারখানাটি দীর্ঘদিন ধরে বিএসটিআইর কোনো অনুমোদন ছাড়াই পণ্যের মোড়কে অবৈধভাবে বিএসটিআইর লোগো ব্যবহার করে আসছিল। পাশাপাশি দেশের পরিচিত দুগ্ধ ব্র্যান্ড ‘মিলভিটা’র নামের সঙ্গে মিল রেখে ‘মিল্ক মিটা’ নামে আইসক্রিম উৎপাদন ও বাজারজাত করে ভোক্তাদের বিভ্রান্ত করা হচ্ছিল। অভিযোগের সত্যতা পাওয়ায় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৪ ধারায় কারখানার মালিক সিরাজুল ইসলামকে এক লাখ টাকা জরিমানা করা হয়।

সূত্র: DOHAR BARTA 24

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ