
ঢাকার হাতিরঝিল এলাকায় বিএসটিআইয়ের মোবাইল কোর্টে সিএম লাইসেন্স ছাড়া ব্রেড, ফার্মেন্টেড মিল্ক, সুইটমিট ও বিস্কুট উৎপাদনের দায়ে একটি বেকারিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রোববার (১৬ আগস্ট) বিএসটিআইয়ের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট সাবেকুন নাহারের নেতৃত্বে ঢাকা মহানগরীর হাতিরঝিল এলাকায় এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে আর্মড পুলিশ ব্যাটালিয়ন-১১ (এপিবিএন) সহযোগিতা করে।
অভিযানে মগবাজারের নিউ ইস্কাটন দিলু রোডের ৪০২/১/এ নম্বর ঠিকানায় অবস্থিত ‘বিক্রমপুর বেকারী’তে বিএসটিআইয়ের সিএম লাইসেন্স ছাড়া ব্রেড, ফার্মেন্টেড মিল্ক, সুইটমিট ও বিস্কুট উৎপাদনের বিষয়টি শনাক্ত করা হয়।
এ অপরাধে প্রতিষ্ঠানটিকে ‘বিএসটিআই আইন, ২০১৮’ অনুযায়ী ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন ঢাকার ফিল্ড অফিসার (সিএম) সুমাইয়া আফরোজ লিজা। এছাড়া পরীক্ষক (মেট্রোলজি) হিসেবে দায়িত্ব পালন করেন মো. রাবিকুল ইসলাম রকিব।
সূত্র: বিএসটিআই
