
গাজীপুর মহানগর এলাকায় জেলা প্রশাসন ও বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই), গাজীপুরের যৌথ উদ্যোগে পরিচালিত মোবাইল কোর্টে দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে তিনটি মামলা দায়ের করে মোট ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
১৩ আগস্ট গাজীপুর মহানগর এলাকায় এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
অভিযানে তাবাসসুম ফুড, পূর্ব ভূরুলিয়া, গাজীপুর সদরকে ‘বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন আইন-২০১৮’-এর সংশ্লিষ্ট ধারায় ৫০ হাজার টাকা এবং ‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন-২০১৮’-এর সংশ্লিষ্ট ধারায় আরও ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ ছাড়া সুমন আইসক্রিম, চাপুলিয়া, গাজীপুর সদরকে ‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন-২০১৮’-এর সংশ্লিষ্ট ধারায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
মোবাইল কোর্টটি পরিচালনা করেন গাজীপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তাশরীফুল ইসলাম এবং সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নূর নাহিন নিশাদ।
এ সময় প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই, গাজীপুরের ফিল্ড অফিসার (সিএম) রিয়াজ হোসেন মোল্লা এবং পরিদর্শক (মেট্রোলজি) আফসানা ইসলাম কেয়া।
জনস্বার্থে বিএসটিআই, গাজীপুরের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
সূত্র: বিএসটিআই
