
রাজধানীর তেজগাঁও এলাকায় বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) ও ১১ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) যৌথ অভিযানে বিএসটিআই আইন, ২০১৮ লঙ্ঘনের দায়ে একটি মামলা দায়ের এবং ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) ১১ এপিবিএনের এসআই (নিরস্ত্র) মো. জাকির হোসেনের নেতৃত্বে একটি দল বিএসটিআইয়ের সঙ্গে এ যৌথ অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে বিএসটিআই আইন, ২০১৮-এর ৩০ ও ৩১ ধারায় অপরাধ করার দায়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়। একই সঙ্গে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
সূত্র: বিএসটিআই
